Saturday, June 19, 2021

WTC : জেনে নিন মাচের সব নিয়ম

দীপঙ্কর গুহ : 

শনিবার সাদাম্পটনে ভোর হতেই আশায় বুক বাঁধছে ক্রিকেটপ্রেমীরা। ভোর রাত থেকে আর বৃষ্টি নেই। সকাল সাড়ে ছ'টায় ( ভারতীয় সময় বেলা বারোটা) আকাশ ঝকঝকে। রোদ্দুর আলো ছড়াচ্ছে। মাঠের ছবি উপর থেকে দেখলে ঘন সবুজ দেখাচ্ছে। ২২ গজের উইকেটের উপর থেকে যাবতীয় ঢাকনা সরিয়ে ফেলা হয়েছে। হওয়া আর রোদ্দুর কতোটা তাড়াতাড়ি মাঠ আর পিচ খেলার যোগ্য হয়ে ওঠে, এখন তাই দেখার অপেক্ষায় সকলে।
টস যখন হবে তার আগে জানা যাবেনা , বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দুই দল কোন ১১ জনকে নিয়ে নামছে। আবহাওয়া পূর্বাভাসের যা , তাতে আজ বৃষ্টির প্রকোপ কম থাকবে। কিন্তু মাঝে মধ্যে বিঘ্ন ঘটাবে। কিন্তু রবিবার আবার দাপিয়ে বৃষ্টির সম্ভাবনা। আপাতত এই পর্যন্ত নজর দেওয়া ভালো। 
একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আজ থেকে  পরের দিনগুলিতে কী কী নিয়ম মেনে চলবে এই ম্যাচ। 

১) প্রতিদিন ৬ ঘণ্টা করে খেলা বাধ্যতামূলক। 
২) এই ৬ ঘণ্টায় ৯০ ওভারের বদলে ৯৮ ওভার করে বল করতে হবে। 
৩) এভাবে চলতে চলতে ম্যাচের নিষ্পত্তি ২২ জুনের মধ্যে হয়ে গেলে যাবতীয় ভাবনা শেষ। 
৪) যদি প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার মত অবস্থা আরও একদিন ঘটে, তাহলে ম্যাচ রেফারি দেখবেন ম্যাচের কতো সময় খেলা হল না। 
৫) রিজার্ভ ডে আছে বলেই তা কাজে লাগবে, এমন কিন্তু নয়। ২২ জুনে এই ম্যাচের নির্ধারিত পাঁচদিনের শেষ ঘণ্টায় ম্যাচ রেফারি জানাবেন, খেলা পরের দিন , অর্থাৎ রিজার্ভ ডে তে খেলা হবে কিনা। 
৬) যদি ম্যাচ রেফারি বোঝেন , দুদলের মিলিয়ে তিনটি ইনিংস শেষ হয়ে, ২২ জুনে চতুর্থ ইনিংস শুরু হয়ে গেছে - তাহলে রিজার্ভ ডে ব্যবহার নাও হতে পারে। 
৭) অর্থাৎ, ৫ দিনের টেস্ট ম্যাচের খেলাই খেলতে হবে দু ' দলকে। এমন নয় যে, ম্যাচের নিষ্পত্তি করতে ২৩ জুন রিজার্ভ ডে তে টেনে নিয়ে যাওয়া হবে এই ম্যাচকে। 
৮) এর ফলে , যুগ্ম বিজয়ী হওয়ার সম্ভাবনা এই ম্যাচর পঞ্চম দিন (২২ জুন) পর্যন্ত বহাল থাকছে। 
৯) ম্যাচ রেফারি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস ব্রড চেষ্টা চালাবেন, দিনের ওভার সংখ্যা বাড়িয়ে ম্যাচ ৫ দিনেই শেষ করতে।
১০) যদি দেখা যায় ৫ দিনের ম্যাচ ৩০ ঘণ্টা খেলা হচ্ছে না, ক্রমাগত বৃষ্টি বিঘ্ন ঘটা়নোর জন্য - তখন আসবে রিজার্ভ ডে কে কাজে লাগানোর কথা। 
১১) ম্যাচের রিজার্ভ ডে ব্যবহারের চূড়ান্ত সিধ্যান্ত নেবেন কেবলমাত্র ম্যাচ রেফারি। 
প্রথমদিনের খেলা বাতিল হওয়ার পর ম্যাচ রেফারি, স্টেডিয়ামেই নিজের নির্দিষ্ট ঘরে বসে পুরো নিয়মটি বুঝিয়ে দিয়েছেন দুই দলের কোচ -  অধিনায়ককে।  এরফলে আজ ম্যাচ শুরুর আগে দুই শিবির সেই বুঝে ম্যাচের প্ল্যান সাজাতে পারবে। 
অর্থাৎ আজ থেকে পিচে বল পড়লেই, লড়াই চলবে বাকি চারদিনের কথা মাথায় রেখেই। 

ছবি: সৌ - টুইটার

13 comments:

  1. Replies
    1. ধন্যবাদ। কে জিতবে এই টেস্ট ম্যাচটি?

      Delete
  2. Great write up . thanks for sharing

    ReplyDelete
  3. আজ পুরো খেলা হলে বিরাট এবং রাহানে হয়তো ২০০ গণ্ডি পার করে দিতে পারতো দলকে। বৃষ্টির জন্য কোন দিনই হয়তো পুরো খেলা হবে না। ভারত যদি প্রথম ইনিংসে ৩৫০ রান তুলতে পারে তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেভ জুনে চলে যাবে।
    এইভাবে বৃষ্টি হলে রিজাভ থাকলেও ম্যাচ ড্র হতে পারে।

    ReplyDelete
    Replies
    1. Match draw hobe bole e mone hoche, jodi NZ ব্যাটসম্যানরা indian স্পিনারদের সামলাতে না পেরে, তাহলে অন্য কিছু ঘটতেই পারে।

      Delete
  4. Rule ta jantam na.Khub bhalo copy.

    ReplyDelete

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...