Tuesday, November 5, 2024

আজ দেখে কালকের কথা না বলাই ভালো


দীপঙ্কর গুহ 

রোহিত - বিরাটের দের আজি সিরিজ থেকে মন্তব্য করুন 

ঠিকই করেছিলাম কিছুই লিখব না। আজ দেশের মাটিতে ০-৩ তে টেস্ট সিরিজ হারছে, কাল অস্ট্রেলিয়ায় গিয়ে অন্য মেজাজে খেললে সব ঢাকা পরে যাবে। কিন্তু এমন একজন হোয়াটসআপে " ডিজি টক" এর কি ভিউ জানতে চাইলো, তাকে আমি ক্রিকেটার হিসেবে অনেক ওপরে জায়গা দিই। বরাত সঙ্গ দেয়নি, তাই শেষ মুহূর্তে পাকিস্তান সফরে জাতীয় দলের সঙ্গে বিমানে ওঠা হয় নি। এমনকি রঞ্জি ফাইনালে বাংলা দলে অলরাউন্ডার চাই, এই স্ট্যাটেজিতে প্রথম একাদশের বাইরে থাকতে হয়েছিল। নিজের ভাই খেলেছিল তার জায়গায়। একজন দুর্দান্ত ক্রিকেটারের মনের ভিতর এ যে কি যন্ত্রণা - দেখছিলাম, বুঝেছিলাম ১৯৯০ - ১৯৯৪ পর্যন্ত। সেই ক্রিকেটারটি যখন বার্তা পাঠায় - নিউজিল্যান্ড সিরিজ নিয়ে " ডিজি টক" এর ভিউ চাই, তখন মনে হয় লিখি। 
সবই গৌতমের গম্ভীর সিদ্ধান্ত, দায় তারই 


একটা কথা প্রমাণিত হল, প্রতিপক্ষকে দুর্বল ভেবো না। আর কখনো নিজেদের যা শক্তি তাতে ভরসা রাখে এগিয়ে যাও। দলের নূতন কোচ গৌতম গম্ভীর কেন যে অজিদের মেজাজ নকল করতে গেলেন, বুঝলাম না। 

দেশের মাটিতে খেলা, নেতা সৌরভ আর কোচ জন রাইট কিংবা ধোনি - কার্স্টেন আগে থেকে ঠিক করে নিতেন উইকেট কেমন রাখা হবে, আর দলের মানসিকতা কি থাকবে। 

এখন মডার্ন ক্রিকেট অনেক এগিয়ে গেছে। এমনসব সফটওয়্যার ব্যবহার হচ্ছে, বিপক্ষ দলের কোন ক্রিকেটারের কোনটা শক্তি আর কোনটা দুর্বলতা তা দলের ভিডিও অ্যানালিস্ট সব সাজিয়ে দেয়। তাই নিয়ে চলে হোম ওয়ার্ক। কোচ এটা সারতে থাকেন সাপোর্ট স্টাফদের নিয়ে। গৌতম গম্ভীর এই জায়গাটাতে নিশ্চিত ঢিলেমি দিয়েছিলেন। উল্টো দিকে নিউজিল্যান্ড টিম এই কাজটি নিপুণ ভাবে করেছে। 

দেশের মাঠের স্পিনিং ট্র্যাক বানিয়ে বাজিমাত করবো এই থিওরি এবার কাজেই লাগে নি। আমাদের স্পিনারদের চেয়ে নিউজিল্যান্ড স্পিনাররা অনেক বেশি সফল। আর আমাদের ব্যাটসম্যানরা এই স্পিনই সামলাতে পারে নি। তাতে যা ঘটার তাই হয়েছে। হার - হার আর হার। 
জায়গা বদলে লাভ হবে দেশের? 

আমি জানিনা গৌতম গম্ভীরকে কেন বিজেপি আর টিকিট দিল না। এই রাজনৈতিক দলের মাথারাও তো জানতো গৌতমের বাবা আরএসএসের কত বড় শুভানুধ্যায়ী।  তারজন্য এমপি টিকিট না দিয়ে ভারতীয় দলের কোচ!! 

আমার প্রস্তাব, টি টোয়েন্টিতে সফল কোচকে সেই দলের দায়িত্ব দিক বোর্ড। গৌতম গম্ভীরই থাক। কিন্তু টেস্ট আর ওয়ান ডে জন্য শক্ত মানসিকতার কোন প্রাক্তন ক্রিকেটারকে দায়িত্বে আনা হোক। সেরা নাম - সৌরভ গাঙ্গুলী। দিল্লি টি টোয়েন্টি দলের সঙ্গে আছে, ঠিকই, কিন্তু এই ফর্ম্যাট এর ক্রিকেটটি তার জন্য নয়। ৭০ বছর পর দেশের মাটিতে ০-৩ ম্যাচে সিরিজ হেরে যাওয়া, এ এক চূড়ান্ত লজ্জা। আরও অস্বস্তি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে হাঁপিয়ে ওঠা। অঙ্ক নিজেরাই কঠিন করে ফেলেছে, এবারের ফাইনাল খেলা নিয়ে। 


দেশের ক্রিকেট এর আগে বিভিন্ন সময় কঠিন প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই নাম যে সবকিছু অনুকূল অবস্থায় টেনে নিয়ে গেছে। তখন সে অধিনায়ক। সঙ্গে কোচ ছিল। কিন্তু আমরা সকলে জানি সব কন্ট্রোল ছিল সৌরভের হাতে। 


ভারতীয় ক্রিকেটে এখন অনেক ক্রিকেটার। এখন তো আমরা অজিদের মতো টেস্ট টিম আলাদা, টি টোয়েন্টি টিম আলাদা, ওয়ান ডে টিম আলাদা বানিয়ে নিতে পারি। তাতে একটানা রোহিত - কোহলি দের খেলে যেতে হবে না। আইপিএলে সফলদের নিয়ে টি টোয়েন্টি দল হোক। ওয়ান ডে তে টি টোয়েন্টি এর সঙ্গে স্ট্রাইক রেট ভালো দেখে টিম হোক। 

কোচ বা মেন্টর রাহুল দ্রাবিড়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ই সেরা। 


No comments:

Post a Comment

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...