Saturday, June 20, 2020

ভারতীয় ক্রিকেট নিয়ে আইসিসি'র চাঞ্চল্যকর অভিযোগ




দীপঙ্কর গুহ

আবার এক চাঞ্চল্যকর তথ‍্য সামনে এল ভারতীয় ক্রিকেট নিয়ে। এবার এই তথ‍্য জনসমক্ষে প্রচার করলো বিশ্ব ক্রিকেট সংস্থা -আইসিসি'র এক গুরুত্বপূর্ণ কর্তা। ক্রীড়া আইন ও নীতি

সংক্রান্ত এক অন লাইন ক্লাসে শনিবার  আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) এর তদন্ত দেখাশোনার কর্ণধার  স্টিভ রিচার্ডসন ভারতীয় ক্রিকেটের অন্ধকার দিকের কথা তুলে ধরেন। আর তাতেই আরও একবার বিসিসিআইয়ের পরিচালনা নিয়ে প্রশ্ন উঠে গেল। 

২০১৩ সালে আইপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের ঘটনা ফাঁস হয়েছে। এরপর আইসিসি ভেবেছিল, এর ফলে ভারতে ম্যাচ পাতানো ও এ সংশ্লিষ্ট লোকজনের দৌরাত্ম কমবে। কিন্তু তা আর হলো কই! এখনো ম্যাচ পাতানোর যত ঘটনা, তার অধিকাংশেই নাকি ভারতীয় যোগ সূত্র খুঁজে পাচ্ছে আইসিসির দুর্নীতি-বিরোধী বিভাগ। 

ক্রীড়া আইন ও নীতিসংক্রান্ত এক অন লাইন ক্লাসে শনিবার  আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) এর তদন্ত দেখাশোনার কর্ণধার  স্টিভ রিচার্ডসন ভারতীয় ক্রিকেটের অন্ধকার দিকের কথা তুলে ধরেন। জুয়াড়িরা এখন ঘরোয়া ক্রিকেটের নিচু স্তরে নজর দিয়েছে বলে জানিয়েছেন রিচার্ডসন।
তিনি বলেন,  " আমরা এখন ম্যাচ গড়াপেটা নিয়ে ৫০টি ঘটনা তদন্ত করছি এবং অধিকাংশ অভিযোগেই ভারতীয় যোগ মিলছে।'
নিয়মিত এমন অপরাধ করছেন, এমন জুয়াড়িদের নাম আইসিসির কাছে আছে - এমন দাবিও করেছেন রিচার্ডসন।
"খেলোয়াড়েরা হল এই চেইনের শেষ যোগসূত্র। আসল সমস্যা হল, যারা এই অপরাধের আয়োজক কিংবা যারা খেলোয়াড়দের টাকা দিচ্ছে অথবা যারা খেলার বাইরে-- আমি এখনই এমন আটজনের নাম ভারতের ক্রিকেট পরিচালনা সংস্থার কাছে দিতে পারি।  এরা নিয়মিত খেলোয়াড়দের এভাবে বিপথে টেনে নিয়ে যাচ্ছে।'
ভারতে কিছুদিন আগেই ম্যাচ গড়াপেটার অভিযোগে কর্ণাটক লিগ বাতিল হয়েছে। এক দলের মালিক ও কিছু খেলোয়াড়কে নিয়ে তদন্ত চলছে। কিন্তু এসিইউ বলছে, এসবে কোনো লাভ হবে না, যত দিন না ভারতে ম্যাচ পাতানোকে ফৌজদারি আইনে অপরাধ বলে ঘোষণা করা না 
হবে । 
রিচার্ডসন শ্রীলঙ্কার উদাহরণ টেনে বলেছেন, 'শ্রীলঙ্কা প্রথম দেশ হিসেবে ম্যাচ গড়াপেটা দমন  আইন এনেছে। এ কারণে শ্রীলঙ্কার ক্রিকেট এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা আগে থেকেই সতর্ক। বর্তমানে ভারতে কোনো আইন নেই, ফলে ওরা (দুর্নীতি বিরোধী কমিটি) এক হাত বাঁধা অবস্থায় কাজ করছে।'

এমনসব কথা শোনার পর অবাকই হতে হয়। আইসিসির চেয়ারম্যান এখনও এক ভারতীয় ক্রিকেট প্রশাসক। প্রাক্তন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। তিনি পেশায় একজন সফল আইনজীবী। তিনি এই পদে থেকে রিচার্ডসনের রিপোর্ট নিশ্চিতরূপে আগেই পেয়েছেন। দেখেওছেন। ভারতের নাম জড়িয়ে যে তথ‍্য এদিন জনসমক্ষে বলা হল, জানিনা তাতে তাঁর সম্মানে সামান‍্য ধাক্কা লাগলো কিনা। ২০১৩- মানে তিনিও ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। বিশ্ব ক্রিকেট সংস্থায় সর্বোচ্চ আসনে বসে ভারতীয় ক্রিকেটের সুনাম উদ্ধার করতে কী করলেন? 
রিচার্ডসন বললেন, বিসিসিআইকে এখনই আটজন এমন "বুকি"র নাম জানাতে পারে। শশাঙ্ক মনোহর কেন এই নাম বিসিসিআই -কে জানাতে নির্দেশ দিচ্ছেন না? এই অনলাইন আলোচনায় রিচার্ডসন যেভাবে ভারতীয় ক্রিকেটের দিকে আঙ্গুল তুললেন, এরপর বিসিসিআই কেন চুপচাপ বসে থাকবে? সত‍্যিই তো কর্নাটক লিগ বাতিল হওয়ার পর আজও তার তদন্ত রিপোর্ট জনসমক্ষে এল না। অধিনায়ক সৌরভ একসময় ভারতীয় ক্রিকেটের ম‍্যাচ গড়াপেটার গুমোট পরিবেশ সরিয়ে ছিলেন মাঠের লড়াই দিয়ে। তিনিই এখন দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ আসনে বসে। তিনিও নিশ্চিতরূপে আইসিসির এমন তদন্ত রিপোর্টের খবর জেনে গেছেন। এবার কি সেই আটজন বুকির নাম জানতে চাইবে বিসিসিআই? বোর্ড সচিব জয় শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। তিনিই তো পারেন সরাসরি বাবার সঙ্গে এই আইন চালু করার ব‍্যাপারে কথা বলতে। একসময় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট রাজ‍্য ক্রিকেট সংস্থার উচ্চ পদে ছিলেন। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ব ক্রিকেট সংস্থার এক প্রতিনিধি ২৪ ঘন্টা আগে ভারতীয় ক্রিকেট ঘিরে যে মারাত্মক তথ‍্য দিয়েছেন- তা নিয়ে কখন পদক্ষেপ করা হবে? " ভারত" নাম আমাদের মায়ের সমান। "ক্রিকেট" এদেশে আজ ধর্মের সামিল। তাহলে "মায়ের মান" আর " ধর্মের অবমাননা " আমরা কেন মেনে নেব! সৌরভ-জয়রা গর্জে উঠুন।

No comments:

Post a Comment

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...